আমরা বাংগালী জাতি বড়ই আজব!
সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, কোন প্রবাসী যখন নীতি কথা বলে, তাকে বাংলা ওয়াশ করে দেয় বাংলাদেশের মানুষ-রাই। একটা কমন কমেন্ট, "দেশের বাইরে বসে অনেক বড় বড় কথা বলা যায়, দেশে বসে বলে দেখান।" এই কমেন্ট করা মানুষগুলোই রাজনীতিবিদ-চোরদের পোস্টে গিয়ে, "জ্বী স্যার, ঠিক বলছেন স্যার" কমেন্ট করতে করতে আংগুল ব্যথা করে ফেলে। তারা কি ভেবে দেখে এই প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা!! তাদের পাঠানো রেমিট্যান্সে সরকারের কোটি কোটি টাকার আয় হয়, বৈদিশিক মুদ্রার পরিস্থিতি স্থিতিশীল থাকে! তাদের আপনারা বাংলা ওয়াশ করে, চোরদের "স্যার, স্যার" বলেন??
এই মনমানসিকতা নিয়ে আবার দেশের উন্নয়ন ভাবেন??
আসল হিরা, নকল হিরার মধ্যে পার্থক্য বোঝার যোগ্যতা অর্জন করেন আগে। নইলে এই জাতির জন্যই দেশের কোন উন্নয়ন হবে না, অবনতি-ই হবে।