স্বপ্নবাজ ফোরামের শর্তাবলী ও নীতিমালা
স্বপ্নবাজ ফোরামে অংশগ্রহণের মাধ্যমে, আপনি নিচের সকল শর্তাবলী এবং নীতিমালার সাথে সম্মত হচ্ছেন:
১. গোপনীয়তা নীতি
স্বপ্নবাজ ফোরাম আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার প্রদত্ত সকল ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হবে এবং তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না, যদি না তা আইনত বাধ্যতামূলক হয়। গোপনীয়তা নীতিমালার বিস্তারিত তথ্য আমাদের গোপনীয়তা নীতি পৃষ্ঠায় পাওয়া যাবে।
২. বিষয়বস্তু নীতি
স্বপ্নবাজ ফোরামে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও এবং অন্যান্য কার্যকলাপের দায় সংশ্লিষ্ট লেখক বা প্রকাশকের উপর বর্তাবে। লেখকরা তাদের প্রকাশিত বিষয়বস্তুর জন্য দায়বদ্ধ থাকবেন এবং বাংলাদেশের আইন অনুসারে কাজ করবেন। আমাদের নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট, কোনো নোটিশ ছাড়াই, মুছে ফেলার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. স্বাধীন মত প্রকাশ
স্বপ্নবাজ ফোরাম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন। তবে, মিথ্যা, মানহানিকর, অথবা বাংলাদেশের আইন বিরুদ্ধ কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না।
৪. আইনি দায়িত্ব
স্বপ্নবাজ ফোরামে প্রকাশিত কনটেন্টের জন্য আইনি দায় শুধুমাত্র সংশ্লিষ্ট লেখক বহন করবেন। মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট লেখক আইনি দায় বহন করবেন এবং আইনগত জটিলতার সম্মুখীন হতে পারেন।
৫. কনটেন্ট অপসারণের অধিকার
স্বপ্নবাজ ফোরামের নীতিমালা লঙ্ঘনকারী কোনো কনটেন্ট যেকোনো সময় কর্তৃপক্ষ মুছে ফেলার অধিকার রাখে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে কনটেন্ট মুছে ফেলা হবে, যা বাংলাদেশের আইন এবং ফোরামের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
ফোরামে অংশগ্রহণের মাধ্যমে, আপনি এই সকল শর্তাবলীর সাথে সম্মতি জানাচ্ছেন এবং বাংলাদেশের আইন অনুসারে কাজ করতে বাধ্য থাকবেন।